আমরা প্রত্যেকে প্রকৃতির এক অনুপম কীর্তি, এক অসামান্য আন্দোলন। এই জীবন্ত আন্দোলন এবং তার ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে যে মহান বুদ্ধি প্রতি মুহূর্তে আমাদের মধ্যে কাজ করে চলেছে তার ওপর পরিপূর্ণ আস্থা জন্মালে আমাদের জীবনে প্রকৃতি প্রদত্ত শৃঙ্খলার পুনর্জন্ম এবং পুনর্বিন্যাস ঘটে। প্রকৃতি প্রদত্ত শৃঙ্খলার অন্তর্নিহিত শক্তি, তার প্রকাশ এবং ব্যাপ্তি অকল্পনীয়। জীবন প্রবাহের সমস্ত পাথেয় এই শক্তি আপনা আপনি সরবরাহ করে।

সব্যসাচী গুহ

Scroll to top